আ’লীগের মতো সরকার ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা শুরু করেছে

11 hours ago 1
ARTICLE AD BOX

সরকারের সমালোচনা করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন,
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনার-আমার ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপি সরকার ঠিক একইভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য নীলনকশা শুরু করেছে।

তিনি আরও বলেন, জনগণ যাদের রেড কার্ড দেখিয়েছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরকে বিভিন্ন দপ্তরের প্রশাসক করে বসিয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাসার বিপ্লব। পরিচালনায় ছিলেন সদস্য সচিব আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আলী আহসান জোনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান।

হুসাইন মালিক/এসআর/এএসএম

Read Entire Article