সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

1 day ago 1
ARTICLE AD BOX

ফেনী সীমান্তে নারী ও শিশুসহ চারজনের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জুলাই) বিকেলে বিজিবি ফেনী ব্যাটালিয়নের পরশুরাম উপজেলার কেতরাংগা সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, রোববার বিকেল ৩টার দিকে বিজিবির কেতরাংগা সীমান্ত দিয়ে এক নারী ও তিন শিশু বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে কেতরাংগা বিওপির একটি নিয়মিত টহল দল বিকেল সাড়ে ৩টার দিকে শূন্য লাইনের (জিরোলাইন) কাছে তাদের অবস্থান শনাক্ত করে। পরে বিজিবি টহল দলের তৎপরতায় ওই চারজনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এসজেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Read Entire Article