ARTICLE AD BOX
প্রত্যেক জেলার জন্য কোচ নিয়োগের পরীক্ষা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেই পরীক্ষায় মাত্র ১৮ শতাংশ পার্থী পাশ করেছেন। ফলে বাধ্য হয়ে বিসিবির আবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হয়েছে। এই দফায় অবশ্য আবেদনের যোগ্যতাও কমানো হয়েছে। আগের দফায় প্রথম শ্রেনীর ক্রিকেটার বা অন্তত কোচিংয়ে লেভেল ওয়ান কোর্স করা বাধ্যতামূলক ছিল। এবার দুটি যোগ্যতায় উঠিয়ে দিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।
কোচ নিয়োগে দায়িত্বে আছে তিন সদস্যের টেকনিক্যাল কমিটি। যেখানে আছেন এইচপির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন, সোহেল ইসলাম ও মিজানুর রহমান বাবুল। এই তিনজনের বিরুদ্ধে কথা প্রথম দফায় পরীক্ষায় বসা একাধিক কোচ স্বজনপ্রীতির অভিযোগ এনেছেন।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের ক্রিকেট সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে। একই সঙ্গে ক্রিকেটের কারিগরি বিষয়ে বিস্তৃত জ্ঞান, কৌশলগত ও তাত্ত্বিক দক্ষতা, শক্তিশালী যোগাযোগ ও আন্তঃব্যক্তিক সক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা, স্বাধীনভাবে কাজ করার মানসিকতা এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে জ্ঞান থাকা বাধ্যতামূলক।

নির্বাচিত জেলা কোচদের দায়িত্বের মধ্যে থাকবে জেলার সব ক্রিকেট–সংশ্লিষ্ট কার্যক্রমের তদারকি, নতুন ক্রিকেট প্রতিভা শনাক্ত ও নিয়োগ, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও উন্নয়ন, দল নির্বাচন, ম্যাচ কৌশল নির্ধারণ, পারফরম্যান্স বিশ্লেষণ এবং খেলোয়াড়দের শৃঙ্খলা, খেলোয়াড়সুলভ মনোভাব ও ক্রিকেটের মূল্যবোধ গড়ে তুলতে কাজ করা। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ বা সংক্ষিপ্ত তালিকাভুক্ত (শর্টলিস্টেড) প্রার্থীদেরই পরবর্তী ধাপে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
এর আগে প্রথম দফায় জেলা পর্যায়ের ৫৯টি এবং ঢাকা মহানগরের দুইটি কোচিং পদের জন্য গত ২৩ ও ২৪ জুলাই নিয়োগ পরীক্ষা আয়োজন করে বিসিবি। প্রথম দিন অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, আর দ্বিতীয় দিন নেওয়া হয় ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) পরীক্ষা। সেখানে ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় ১৫ শতাংশেরও কম পরীক্ষার্থী পাস নম্বর অর্জন করতে পেরেছেন। সবমিলিয়ে ৮২ শতাংশ পরীক্ষার্থীই ফেইল করেছেন।
এসকেডি/আইএন/এএসএম
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।








English (US) ·