ARTICLE AD BOX
কমপ্যাক্ট এসইউভি বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন মারুতি সুজুকি ব্রেজা ফেসলিফট ২০২৬ নিয়ে এসেছে মারুতি সুজুকি। আগের মডেলের তুলনায় নতুন সংস্করণে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। শুধু বাইরের ডিজাইন নয়, ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা এবং কেবিন ফিচারেও বড় আপডেট করা হয়েছে।
নতুন ব্রেজা-কে আরও আধুনিক করে তুলতে সংস্থা যুক্ত করেছে উন্নত প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন অপশন এবং একাধিক প্রিমিয়াম সুবিধা। সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই এসইউভি পেয়েছে ৫-স্টার বারাট এনসিএপি সেফটি রেটিং। ফলে বাজেটের মধ্যে নিরাপদ ও ফিচারসমৃদ্ধ গাড়ি খুঁজছেন এমন ক্রেতাদের কাছে এটি নতুন বিকল্প হয়ে উঠতে পারে।
শক্তিশালী ইঞ্জিন অপশন
মারুতি সুজুকি ব্রেজা ফেসলিফট ২০২৬-এ থাকছে নতুন ১.০ লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিন ১১০ এইচপি শক্তি এবং ১৭০ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। যারা দ্রুত অ্যাক্সিলারেশন এবং স্পোর্টি ড্রাইভিং অভিজ্ঞতা চান, তাদের জন্য এই ইঞ্জিন আকর্ষণীয় হতে পারে।
এর পাশাপাশি আগের ১.৫ লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন-এর বিকল্পও রাখা হয়েছে। এই ইঞ্জিন ১০৩ এইচপি শক্তি এবং ১৩৯ এনএম টর্ক উৎপন্ন করে। পরিবেশবান্ধব ও কম খরচের ড্রাইভিংয়ের জন্য এই ইঞ্জিনের সঙ্গে সিএনজি ভ্যারিয়েন্টও পাওয়া যাবে।
সিএনজি মডেলে নতুন আন্ডারবডি-মাউন্টেড সিএনজি কিট ব্যবহার করা হয়েছে। এর ফলে গাড়ির পেছনের অংশে আগের তুলনায় বেশি জায়গা পাওয়া যাবে। গিয়ারবক্সের ক্ষেত্রে সব ভ্যারিয়েন্টে ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন থাকছে। তবে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের সুবিধাও মিলবে।

বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
নতুন লুকে আরও আকর্ষণীয় ব্রেজা
ডিজাইনের দিক থেকেও নতুন ব্রেজা-তে এসেছে বেশ কিছু পরিবর্তন। সামনে নতুন ধরনের গ্রিল, ডার্ক ক্রোম ফিনিশ এবং আপডেটেড হেডল্যাম্প দেওয়া হয়েছে। বাম্পারের নকশাতেও পরিবর্তন আনা হয়েছে, যেখানে রয়েছে নতুন ফক্স স্কিড প্লেট ও ডার্ক ক্রোম এলিমেন্ট।
গাড়িতে আগের মতো এল-আকৃতির এলইডি ডিআরএল এবং এলইডি হেডলাইট থাকলেও ফগ ল্যাম্পের অবস্থানে পরিবর্তন করা হয়েছে। এছাড়া নতুন ডুয়াল-টোন ক্ল্যাডিং এবং ১৬ ইঞ্চির অ্যালয় হুইল গাড়িটির রোড প্রেজেন্স আরও বাড়িয়েছে। টার্বো-পেট্রোল সংস্করণে আলাদা স্পোর্টি লুক দিতে ‘টুর্বো’ ব্যাজ, লাল রঙের অ্যাকসেন্ট এবং ‘টার্বো বুস্টারজেট’ স্টিকার যুক্ত করা হয়েছে। নতুন দুটি রঙের বিকল্পও থাকছে।
কেবিনে প্রিমিয়াম অনুভূতি
নতুন ব্রেজা ফেসলিফট-এর ভেতরের অংশেও এসেছে পরিবর্তন। কেবিনে ব্ল্যাক ও ব্রাউন কালার থিম রাখা হলেও ব্যবহার করা হয়েছে নতুন ট্রিম এবং উন্নতমানের ফিনিশ। আগের সিলভার ট্রিমের পরিবর্তে দেওয়া হয়েছে গ্লস ব্ল্যাক ফিনিশ। পাশাপাশি ডুয়াল-টোন লেদারেট সিট এবং নতুন আপহোলস্ট্রি কেবিনকে আরও আধুনিক করে তুলেছে।
নিরাপত্তায় বড় আপগ্রেড
নিরাপত্তার ক্ষেত্রে নতুন ব্রেজা ফেসলিফট আগের তুলনায় অনেক এগিয়ে। বারাট এনসিএপি ক্র্যাশ টেস্টেএসইউভিটি পেয়েছে ৫-স্টার রেটিং। প্রাপ্তবয়স্ক যাত্রী সুরক্ষা পরীক্ষায় এটি ৩২-এর মধ্যে ৩০.৪১ নম্বর এবং শিশু সুরক্ষা পরীক্ষায় ৪৯-এর মধ্যে ৪৩ নম্বর পেয়েছে। গাড়িতে রয়েছে একাধিক আধুনিক সেফটি ফিচার। এর মধ্যে রয়েছে- টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, সেফ এক্সিট ওয়ার্নিং, সামনের পার্কিং সেন্সর। এসব ফিচার চালককে আরও নিরাপদ ড্রাইভিং অভিজ্ঞতা দিতে সাহায্য করবে।
আধুনিক প্রযুক্তিতে ভরপুর
ফিচারের দিক থেকেও নতুন ব্রেজা ফেসলিফট বেশ সমৃদ্ধ। এতে রয়েছে ১০.১ ইঞ্চির স্মার্টপ্লে প্রো এক্স ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইন-বিল্ট নেভিগেশন, অ্যালেক্সা কানেক্টিভিটি এবং ৬৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং। এছাড়া পাওয়া যাবে-সামনের সিট ভেন্টিলেশন, এয়ার পিউরিফায়ার, অ্যাকটিভ কুলিংসহ ওয়্যারলেস চার্জার, উন্নত কানেক্টেড কার প্রযুক্তি। ফলে এটি শুধু পারিবারিক এসইউভি নয়, প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের কাছেও আকর্ষণীয় হতে পারে।
মারুতি সুজুকি ব্রেজা ফেসলিফট ২০২৬-এর দাম
নতুন ব্রেজা ফেসলিফট-এর বেস ভ্যারিয়েন্টের ভারতে এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭ লাখ ৩৯ রুপি টাকা থেকে শুরু হচ্ছে। মোট সাতটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই এসইউভি।
কেএসকে









English (US) ·