দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন, ঘরছাড়া ৩ লাখের বেশি মানুষ

1 day ago 1
ARTICLE AD BOX

ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। এ থেকে বাঁচতে তিন লাখেরও বেশি মানুষ ছেড়েছে তাদের ঘরবাড়ি। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা ব্যাহত হচ্ছে। আগুন নিয়ন্ত্রণ থেকে এখনো অনেক দূরে রয়েছেন বলে জানিয়েছেন দমকলকর্মীরা।

শনিবার (২৫ জুলাই) ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিরোন্দ এবং লঁদ অঞ্চলে গভীর রাতে আরও ৫৫ হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে মোট সরে যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় আড়াই লাখে।

প্রবল বাতাস আগুনকে বোর্দো শহরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। এতে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে দমকলকর্মীরা দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন।

ঝোপঝাড় পরিষ্কার ও অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা তৈরির মাধ্যমে দমকলকর্মীদের সাহায্য করার জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ফ্রান্স।

ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ বলেছেন, দেশটির সরকার যতদিন প্রয়োজন ততদিন ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে এবং পুনর্গঠন কার্যক্রম অব্যাহত রাখবে।

এদিকে, স্পেনে এরইমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মাদ্রিদের বাইরে পরিবর্তিত আবহাওয়া দমকলকর্মীদের সাহায্য করলেও ভ্যালেন্সিয়ার কর্তৃপক্ষ আগুনে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সামনে আরও জটিল সময় আসছে বলে সতর্ক করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

সূত্র: বিবিসি
আরএইচ/কেএএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Read Entire Article