ARTICLE AD BOX
২০২৩ সাল থেকেই সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাবটির ভবিষ্যত প্রকল্পকে শক্তিশালী করতে ট্রান্সফার নীতিতে বড় ধরনের পরিবর্তন চান তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ক্লাবের খেলোয়াড় কেনাবেচার বিষয়ে ক্রীড়া বিভাগের হাতে পূর্ণ ক্ষমতা দেওয়ার শর্ত দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
প্রতিবেদন অনুযায়ী, রোনালদো চান ট্রান্সফারের ক্ষেত্রে স্পোর্টিং ডিরেক্টর সিমেউ এবং নির্বাহী পরিচালক সেমেদোকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হোক। প্রশাসনিক কোনো হস্তক্ষেপ ছাড়া তারা যেন প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় বাছাই ও দল গঠনের কাজ করতে পারেন। এটাই তার মূল দাবি।
রোনালদোর বিশ্বাস, নতুন মৌসুমে সৌদি প্রো লিগ এবং এশিয়ার প্রতিযোগিতাগুলোতে সফল হতে হলে ট্রান্সফারের সব সিদ্ধান্ত শুধুমাত্র ফুটবলীয় ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে নেওয়া উচিত।
এদিকে আল-নাসর এরইমধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেসকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে বলেও জানা গেছে। ক্লাবটির অভ্যন্তরে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং প্রথম ধাপে ব্রুনোর আর্থিক চাহিদা সম্পর্কে জানার উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোনালদো ব্যক্তিগতভাবেও তার দীর্ঘদিনের জাতীয় দলের সতীর্থ ব্রুনো ফার্নান্দেসকে সৌদি প্রো লিগে আসার ব্যাপারে রাজি করানোর চেষ্টা করছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার নতুন চুক্তির আলোচনা ধীরগতির হওয়ায় এই সুযোগ কাজে লাগাতে চায় আল-নাসর।
ব্রুনো ফার্নান্দেসকে দলে আনতে পারলে রোনালদোর সঙ্গে আবারও তার জুটি গড়ে উঠবে। একই সঙ্গে আল-নাসরের আক্রমণভাগে সৃজনশীলতা ও প্লেমেকিং ক্ষমতা আরও বাড়বে বলে মনে করছে ক্লাবটি।
তবে এখন পর্যন্ত আল-নাসর, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ব্রুনো ফার্নান্দেস কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই বিষয়টি এখনও গণমাধ্যমের প্রতিবেদনের পর্যায়েই রয়েছে।
আইএন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।








English (US) ·